সিয়াম | ১০:৫৫ পিএম, ২০২৫-০৯-৩০
ওমর ফারুক সুমন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাহ পাড়ায় জুমে সবজি আনতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর আহত ৯ বছরের শিশু নমি ত্রিপুরার জীবন রক্ষা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটা
লিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় শিশুটিকে পাহাড়ের গভীর খাদ থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় বিজিবির মেডিকেল টিম।
শিশুটির বাবা কান্তি ত্রিপুরা জানান, দুপুরে বাবা-মায়ের সঙ্গে জুমে সবজি আনতে গিয়েছিল নমি। এসময় পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে পাথরে আঘাত পেয়ে মাথা ফেটে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় নমিকে উদ্ধার করে।
কাছাকাছি কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় স্থানীয়রা তাকে বিজিবির বিওপিতে নিয়ে যায়। সেখানে মেডিকেল সহকারী সিপাহী হাফিজ ব্যাটালিয়ন সদরের মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এলাকাবাসীরা জানান, দুর্গম অঞ্চলে কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসার জন্য বিজিবিই একমাত্র ভরসা। সময়মতো চিকিৎসা না পেলে শিশুটির জীবন রক্ষা করা কঠিন হয়ে যেত। এজন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, এর আগেও বাঘাইহাট ব্যাটালিয়ন কর্তৃক বহু মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited