রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার


সিয়াম    |    ১০:০৮ পিএম, ২০২৫-০৯-৩০

রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

মেহেদী হাসান

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় মণ্ডপ কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পুলিশ সুপার পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন উপস্থিত ছিলেন।