নাজিম আল হাসান | ১০:৪৭ পিএম, ২০২৫-০৯-২৯
মো: নাজিম আল হাসান
রাঙ্গামাটি, ২৯ সেপ্টেম্বর ২০২৫ — রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাদিরা নূরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে বলেন, নাদিরা নূর সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন তাঁর বক্তব্যে নাদিরা নূরের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আবেগাপ্লুত বিদায়ী কর্মকর্তা নাদিরা নূর বলেন,রাঙ্গামাটিতে আমার কর্মজীবনের সময়টা ছিল অত্যন্ত স্মরণীয় ও অভিজ্ঞতায় ভরপুর।
এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সহকর্মীদের অকুণ্ঠ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। রাঙ্গামাটির মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য এবং কর্মপরিবেশ আমার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, আপনাদের আন্তরিকতা ও প্রচেষ্টায় রাঙ্গামাটি জেলা পুলিশ আগামী দিনে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।”
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited