অহিদুল ইসলাম অভি | ১১:১৮ পিএম, ২০২৫-০৯-২৫
মো: নাজিম আল হাসান
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে ইনভিজিলেটরদের জন্য বিশেষ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনে আয়োজিত এ ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
সভায় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। তাই ইনভিজিলেটরদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষার প্রতিটি ধাপে কোনো ধরণের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার পাশাপাশি যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরগণ।
সভায় ইনভিজিলেটরদের দায়িত্ব, করণীয় ও পরীক্ষাকেন্দ্রে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার করণীয় বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি পরীক্ষা-২০২৫ এ বছর সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited