অহিদুল ইসলাম অভি | ১১:১৪ পিএম, ২০২৫-০৯-২১
মো. নাজিম আল হাসান
রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় উদ্ধার হলো হারানো ৫০টি মোবাইল ফোন।
প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে রোববার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মোবাইল হস্তান্তর অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর।
জানা গেছে, রাঙামাটির বিভিন্ন স্থানে হারানো মোবাইল ফোনগুলো জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত সেলটি মোট ৫০৫টি মোবাইল উদ্ধার করেছে, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকারও বেশি।
পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “সাইবার জগত এখন অপরাধীদের বড় ক্ষেত্র। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং সাইবার অপরাধের শিকার হলে দ্রুত পুলিশের সহায়তা নিতে হবে। আমরা জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”
হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited