অহিদুল ইসলাম অভি | ০২:০৫ পিএম, ২০২৫-০৯-২১
মো: নাজিম আল হাসান
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অজিউল্লাহ (৫৮) গ্রেফতার হয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামের নির্দেশনায় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলুর তত্ত্বাবধানে এএসআই মো. আফজাল হোসেন ও এএসআই রিপন বড়ুয়ার নেতৃত্বে একটি দল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৫(৮)২০০০, জি.আর নং-১০৭/২০০০, দায়রা মামলা নং-৩০১/০২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(গ)/৩৩(১) অনুযায়ী ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি অজিউল্লাহকে দীর্ঘদিন ধরে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ২২ বছর পর তিনি পুলিশের জালে ধরা পড়েন।
গ্রেফতারকৃত অজিউল্লাহ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লক্ষণপুর গ্রামের মৃত ছিদ্দিক উল্লার ছেলে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে থেকে কাপ্তাই উপজেলার কলাবাগান এলাকায় বসবাস করছিলেন।
গ্রেফতারের পর যথাযথ প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে অজিউল্লাহকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন,
“আইনের চোখে কোনো অপরাধী চিরকাল লুকিয়ে থাকতে পারে না। প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফলে অবশেষে ২২ বছর পরও আমরা আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ী কিংবা সাজাপ্রাপ্ত কোনো আসামি রাঙামাটি জেলায় নিরাপদ আশ্রয় পাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।”
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মাদকবিরোধী কার্যক্রম সফল হওয়া সম্ভব নয়। তাই সবাইকে তথ্য দিয়ে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited