মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্তকে নতুন ঘর উপহার


অহিদুল ইসলাম অভি    |    ০১:০৫ এএম, ২০২৫-০৯-২১

মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্তকে নতুন ঘর উপহার

মো: নাজিম আল হাসান

৩ আগস্ট ২০২৫ রাঙামাটির লংগদু উপজেলার বগাচরত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। খবর পেয়ে মানবতায় বগাচতরের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী, খাদ্য ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেন।

মানবতায় বগাচতর সংগঠনের উদ্যোগে সম্প্রতি আগুনে সবকিছু হারানো ওই নিঃস্ব পরিবারকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

উক্ত সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, মানবতায় বগাচতর সংগঠনের উপদেষ্টা ডাক্তার সিদ্দিকুর রহমান খোকন, উপদেষ্টা মোঃ তৈয়ব আলী চৌধুরী, সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন এবং সংগঠনের নেতৃবৃন্দ মোহাম্মদ আলী আকবর, মাওলানা মোফাচ্ছেল হক মারুফ, হাফেজ মাওলানা আনিসুল হক, মোহাম্মদ তুহিন, মোঃ সোহাগ, মোহাম্মদ আমানুল্লাহ, মোঃ মেহেদী হাসানসহ আরও অনেকে।

সংগঠনটি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় দ্রুত তহবিল সংগ্রহ শুরু করে। কয়েক সপ্তাহের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ ও নির্মাণসামগ্রী জোগাড় করে তারা নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজে যুক্ত হন এলাকার তরুণ ও সাধারণ মানুষ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে টিনের ছাউনি দিয়ে তৈরি দুই কক্ষবিশিষ্ট নতুন ঘরটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়।

ঘরটি প্রস্তুত হওয়ার পর ৩০ আগস্ট পরিবারকে হস্তান্তর করা হয়। অবশিষ্ট তহবিল আজ ২০ সেপ্টেম্বর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মানবতায় বগাচতরের সভাপতি বলেন, “এটি শুধু একটি ঘর নয়, এটি মানবিকতার জয়। আমরা চাই এই পরিবারটি নতুন করে জীবন শুরু করুক।”

ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা আবেগঘন কণ্ঠে বলেন, “এ ঘর আমাদের নতুন আশার প্রতীক। আমরা কখনও ভাবিনি এত দ্রুত আবার মাথা গোঁজার জায়গা পাব।”

সংগঠনটির নেতারা আরও জানান, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।” ভবিষ্যতেও তারা যেকোনো দুর্যোগ বা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানবিক সহমর্মিতা ও সামাজিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা দুর্যোগ ও বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ঘর উদ্বোধনের পরে উক্ত এলাকার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রাশ তুলে দেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ।