নিজস্ব প্রতিবেদক | ০৪:৩০ এএম, ২০২০-১১-২৭
রাঙামাটির কাউখালীতে সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরী ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে থানায় মামলা করেছে ভিকটিমের পরিবার। বৃহস্পতিবার রাতে ভিকটিমের মা কর্তৃক লিখিত অভিযোগ প্রাপ্ত হয়ে বিয়ে করার প্রলোভনে ধর্ষণ করার অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী (২০০৩) এর ৯(১) ধারায় অভিযুক্ত মামা মোঃ ফারুক(৪০) এর বিরুদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে যাহার নাম্বার-০৯, তারিখ-২৬/১১/২০২০ইং।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শহিদ উল্লাহ-পিপিএম মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
মামলার এজাহারে বাদি (ভিকটিমের মা) উল্লেখ করেছেন, পোমরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়–য়া তার কন্যার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে পরিবারের অগোচরে অভিযুক্ত ফারুক তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ফারুক ভিকটিমের সম্পর্কে মামা হলেও বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত কয়েক মাসে একাধিকবার ধর্ষণ করে মেয়েটিকে। পরবর্তীতে গর্ভবতী হয়ে মেয়েটির পেটে ব্যাথা শুরু হলে মায়ের কাছে সম্পর্কের বিষয়টি খুলে বলে। মেয়ের মা বিষয়টি স্থানীয়বাসিন্দাসহ জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে তারা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলে।
পরে ধর্ষণের বিয়ষটি কাউখালী থানা পুলিশকে লিখিত আকারে জানালে পুলিশ ভিকটিমের বক্তব্য শুনে এবং ভিকটিমের মা কর্তৃক লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেয়ের মা মামলার এজাহারে উল্লেখ করেন, পরিবারের সদস্যরা বেতবুনিয়া বাজারে গেলে ঘরে একার থাকার সুযোগ নিয়ে ফারুক তার কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকিও প্রদান করেছে। এতে করে মেয়েটি মাসিক বন্ধ হয়ে গর্ভবতী হয়ে পড়ে। কাউখালী থানার ওসি মোঃ শহিদ উল্লাহ জানিয়েছেন, কাউখালী উপজেলাধীন এক নং বেতবুনিয়া ইউপি’র কাশখালী মৌজার ডলুছড়ি এলাকার বাসিন্দা অভিযুক্ত ধর্ষক ফারুককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited