নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২৫-০৯-০৮
!!মেহেদী হাসান!!
রাঙামাটি জেলা সদরে অধ্যয়নরত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের লংগদু উপজেলার নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৮/৯/২০২৫) বিকেল ৪ টায় রাঙামাটি মোটেল জর্জে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু স্টুডেন্টস ফোরাম, এর সভাপতি রেজাউল করিম,সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফেরদৌস আলম, গুলশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু নাছির,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবি এডভোকেট আলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন নিজেকে গড়ে তোলে, তেমনি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
নবীন বরণ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং অভিজ্ঞ শিক্ষার্থীদের পরামর্শ প্রদানসহ নানা আয়োজন ছিল। অনুষ্ঠানে আয়োজকরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited