নিজস্ব প্রতিবেদক | ১০:৩৪ পিএম, ২০২৫-০৯-০৫
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভা আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রোজ শুক্রবার সকাল ১১:৩০ ঘটিকায় রাবিপ্রবি'র প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৭ম সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কিছু নীতিমালা এ সভায় উপস্থাপন করা হয়। সভায় ষষ্ঠ সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। উত্থাপিত নীতিমালগুলো হলো: সম্মানী/অধিকাল ভাতার হার নির্ধারণ সংক্রান্ত নীতিমালা (সংশোধিত)-২০২৫; পেটিক্যাশ নীতিমালা-২০২৫; অবসর ভাতা ও আনুতোষিক সংবিধি নীতিমালা-২০২৫; রিজার্ভ ফান্ড ব্যবহার নীতিমালা-২০২৫; মাসিক দায়িত্ব ভাতা নীতিমালা-২০২৫; চিকিৎসা ঋণ প্রদান নীতিমালা-২০২৫; বিশ্ববিদ্যালয়ের পরিবহন নীতিমালা (সংশোধিত) -২০২৫ এবং আর্থিক ক্ষমতা (সিগনেটরি) অনুমোদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধন পূর্বক নীতিমালাসমূহ অনুমোদন প্রদান করা হয়।
সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও রিস্টেক প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বাজেট অধিশাখা) ও রাবিপ্রবি অর্থ কমিটির সদস্য ড. মোর্শেদা আক্তার অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।
এছাড়াও অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক জনাব এস. এম. রেজাউর রহমান ও সহকারী পরিচালক জনাব রাসকিন চাকমাসহ হিসাব দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited