নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৯ পিএম, ২০২৫-০৯-০৪
১৯৯৬ সালের ভয়াবহ ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেছে ‘৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫)দুপুরে রাঙামাটি শহরের বিএম মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন মো. গিয়াস উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি পার্বত্য জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।
বক্তারা বলেন, ১৯৯৬ সালে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের ২৮ বছর অতিক্রান্ত হলেও আজও এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করেও শাস্তির আওতায় আনা হয়নি, যা দেশের বিচার ব্যবস্থার জন্য একটি কালো অধ্যায়। তারা আরও অভিযোগ করেন, নিহত কাঠুরিয়াদের পরিবারগুলো আজও মানবেতর জীবন-যাপন করছে।
মানববন্ধনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন, সন্তানদের শিক্ষা সুযোগ নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে নিহতদের স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited