নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৭ পিএম, ২০২৫-০৮-১৩
নাজিম আল হাসান
স্বামীর পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতক স্বামী উচাইল্যা মারমাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন রাঙামাটির জেলা দায়রা ও জজ আদালত।
বুধবার দুপুরে রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আহসান তারেক এই রায় ঘোষণা করেন। রায়ে আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সাজার আদেশও দিয়েছেন আদালত। রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: জয়নাল আবেদিন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
রায় ঘোষনার সময় আসামী বা তার পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। আসামী উচাইলা মারমা এখনো পর্যন্ত পলাতক রয়েছে বলে জানাগেছে।
মামলার নথি থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বিগত ১৯৮৬ সালের দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলাধীন বড়তলি পাড়া এলাকায় জনৈক থোয়াই অং মারমার সন্তান উচাইলা মারমার সাথে একই উপজেলাধীন বড়ডলু এলাকার কংহলা মারমার কন্যা নাইচাই মারমা সাথে বিবাহবন্ধনে আবদ্দ হয়।
সংসার জীবনের প্রায় ১৫ বছর সময়কালে বিগত ২০০১ সালের দিকে উচাইলা মারমা নিজ স্ত্রীকে রেখে এলাকার মিনু মারমা নামক এক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামীর পরকীয়ার বিষয়টি জানতে পারে নাইচাই মারমা। এতে করে তাদের মধ্যে দাম্পত্য কলহের শুরু হয়।
এতে ক্ষিপ্ত হয়ে উচাইলা মারমা ২০০১ সালের ২রা জুলাই তারিখে পারিবারিক কলহের সময় স্ত্রী নাইচাই মারমাকে ইচ্ছকৃতভাবে ধারালো দা দিয়ে গলার বাম পাশে পর-পর কুপিয়ে গলার কণ্ঠনালী পর্যন্ত কেটে ফেলে নাইচাই মারমাকে নির্মমভাবে হত্যা করে।
এই ঘটনার পরপরই নিহতের ভাই উষা থোয়াই মারমা বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ প্রায় ২৪ বছর পর বুধবার(১৩ জুলাই-২০২৫) এই মামলায় সাক্ষী প্রমানের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় ঘাতক স্বামী উচাইলা মারমাকে দন্ড বিধি ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আহসান তারেক এর আদালত।
এদিকে, রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু জানিয়েছেন, ঘটনাটি হলো একজন উপজাতীয় মারমা ব্যক্তি পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রীকে তিনি হত্যা করেছেন।
এই ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। এই মামলায় পারিপাশির্^ক সকল প্রকার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রকাশ্য আদালত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজার পাশাপাশি আরো ২০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন। এই জরিমানার অর্থ পরিশোধ না করলে আরো ৬মাস সাজার কথাও আদেশে উল্লেখ করেছেন আদালত।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited