নিজস্ব প্রতিবেদক | ১০:২০ পিএম, ২০২৫-০৮-০৯
সারাদেশে সাংবাদিকদের নিপিড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , সদস্য মো: ইমরান হোসেন জুমান প্রমুখ।
প্রেসক্লাবের সদস্য মো: মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দেশ বার্তা প্রতিনিধি মোঃ হাসান আলী। সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন, দৈনিক বায়জিদ প্রতিনিধি আসিফ ইসলাম প্রমুখ
এসময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত তারা কোন দলের নয় তারা আমাদের কাছে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যা কান্ডের বিচার সম্পন্ন করার জোড় দাবী জানান বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited