নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২৫-০৮-০৯
কাউখালীতে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কাউখালী উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় তিনি পোয়াপাড়া নির্মাণাধীন ব্রিজের পাশ থেকে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনকারী ও ঠিকাদারকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া পোয়াপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন, মজুদ ও বালু বিক্রির সময় একটি বালু বোঝাই ট্রাক, বালু উত্তোলনের মেশিন ও প্রায় ৪০ হাজার ফুট বালু জব্দ করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, নির্মাণাধীন ব্রিজের এক কিলোমিটারের মধ্যে থেকে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। সংশ্লিষ্টরা বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করায় বালু উত্তোলনকারী এবং ব্রিজের ঠিকাদারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আরও একট বালু উত্তোলন স্থানে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় বালু তোলার মেশিন ও বালু বোঝাই একটি ট্রাকসহ প্রায় ৪০ হাজার ফুট বালু জব্দ করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited