নানিয়ারচর প্রতিনিধি | ০২:০৬ এএম, ২০২৫-০৮-০৪
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাহাড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
গতকাল (রোববার, ৩ আগষ্ট) বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারানুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ ছগির নামে এক ব্যক্তির নিকট থেকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন, নানিয়ারচর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা বলেন, নানিয়ারচরে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ব্যপারে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।
এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, ইউপি সদস্য মো. আব্দুল মালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited