এসএসসি পাস শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:৩১ পিএম, ২০২৫-০৭-২৭

এসএসসি পাস শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর  সেকেন্ডারি  ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় এর প্রকল্পের আওতায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে জুরাছড়ি উপজেলায় ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে ২২-২৩ শিক্ষা বর্ষে এসএসসি পাস করা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজীব ত্রিপুরা,সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, সিনিয়র সহকারি শিক্ষক শান্তিময় চাকমা প্রমূখ।


অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস ও এসএসসি সনদপত্র বিতরণ করা হয়।