আইয়ুব চৌধুরী | ০৯:১৩ পিএম, ২০২৫-০৭-০৬
মোঃআইয়ুব চৌধুরী
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার, বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির অবহেলায় এবং অসচেতনতায় রাজস্থলী উপজেলার বৃহত্তম বাঙ্গালহালিয়া বাজারের আবর্জনায় স্বাস্থ্যঝুঁকিতে দুই বিদ্যালয়ের শতশত শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী এবং ব্যবসায়ীরা।
দীর্ঘদিন ধরে বাজারটির মধ্যবর্তী রাজস্থলীর প্রধান সড়কের পাশে এবং বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে বাজারের সব ধরনের আবর্জনা ফেলায়, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এর আশপাশ। হালকা বাতাস হলেই ময়লা আবর্জনার স্তুপের পঁচা দুর্গন্ধে চারদিকে ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক,ব্যবসায়ী এবং এলাকাবাসী।
দুটি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন ক্লাস করার সময় সামান্য বাতাস হলেই ময়লা আবর্জনার দুর্গন্ধে শ্রেণিকক্ষে থাকা অসম্ভব হয়ে যায়। আর বিদ্যালয়ের বাইরে গেলেও বাজারের আবর্জনার দুর্গন্ধে আশপাশে দাঁড়ানো যায় না। দ্রুত এই আবর্জনা এখান থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ ও জোর দাবি জানান।
বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা দায়িত্বে আসার পর থেকে বিভিন্নভাবে বাজারের ময়লা আবর্জনা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গার চেষ্টা করছি। কিন্তু সেইরকম কোন জায়গা আমরা পাচ্ছি না। আবর্জনা ফেলার জন্য একটি ভ্যান বা গাড়ি হলেও আমরা বাজারের ময়লা আবর্জনা দূরে ফেলতে পারতাম। কিন্তু আমরা সেটা বিভিন্ন কারণে পারছি না।
বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ী ও ৬নং ওয়ার্ড মেম্বার(বাজার এলাকা)বলেনঃময়লার স্তুপের সৃষ্ট দুর্গন্ধে ছাত্র-ছাত্রী, বাজারে আসা লোকজন এবং ব্যাবসায়ীরা স্বাস্থ্যযুকিতে রয়েছেন। কিন্তু এখান থেকে সড়ানোর চেষ্টা চলমান আছে এবং বাজার পরিচালনা কমিটির সভাপতি আরও দায়িত্বশীল হলে দ্রুত ব্যবস্থা করা যেত।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, বাঙ্গালহালিয়া বাজারের ময়লা আবর্জনার বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বাজার পরিচালনা কমিটিকে ময়লা আবর্জনা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করতে বলেছি। কিন্তু তারা এখনো সেটা করতে পারেনি। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
একাদিক এলাকাবাসীর সাথে কথা বললে তারা অতিসত্বর এই বাজারের ময়লা আবর্জনা এই জায়গা থেকে সরানোর ব্যবস্থা করার দাবি জানান এবং না সরালে ভবিষ্যতে এর অবস্থা আরো ভয়াবহ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited