নিজস্ব প্রতিবেদক | ০১:১৮ এএম, ২০২৫-০৭-০৩
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মঙ্গলবার দিনগত মধ্যরাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে শহরের কলেজগেট এলাকার নিজ বাড়ির সামনে থেকে আওয়ামী লীগের এ নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। তাকে ডেভিল হান্টের অভিযানে আটক দেখানো হয়েছে। বুধবার দুপুরে আটক আওয়ামী লীগের নেতাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited