বগাখালী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ-ঢেউটিন বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৯ পিএম, ২০২৫-০৬-৩০

বগাখালী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ-ঢেউটিন বিতরণ

জুরাছড়ি উপজেলার ৪ নং দুমদুম্যা ইউনিয়নে গত ৩০শে মে ২০২৫ গভীর রাতে অগ্নিকান্ডে ব্যবসায়ীদের এগারটি দোকান পুড়ে যাওয়ার ঘটনার পরবর্তীতে আজ ৩০ শে জুন ২০২৫ রবিবার ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর জুরাছড়ি উপজেলা কর্তৃক ক্ষতিগ্রস্থদের মাঝে দুইবান ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং ১ মেঃটন করে বিতরণ করা হয়।

এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ক্ষতিগ্রস্তদের মাঝে সাত হাজার পাঁচশত টাকা করে দেওয়া হয়। 


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা,ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা প্রমূখ