আলমগীর মানিক | ০২:২১ এএম, ২০২৫-০৫-৩১
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে রাঙামাটি পার্বত্য জেলায় টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জানমাল রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
চলমান বৈরি আবহাওয়া মোকাবেলায় রাঙামাটি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করে চলেছে। বিশেষ করে স্বেচ্ছাসেবী ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় দুর্যোগপ্রবণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম, জরুরি সাড়া প্রদানের প্রস্তুতি এবং উদ্ধার তৎপরতার জন্য টিম গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) জানান “আমরা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা চিহ্নিত করে সেখানে নিয়মিত নজরদারি করছি। স্থানীয় জনপ্রতিনিধি, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।”
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিশেষ নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। পাহাড় ধস, সড়ক যোগাযোগ বিঘ্ন বা অন্যান্য যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সাড়া দেওয়ার জন্য কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
জেলা প্রশাসন সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে যেকোনো বিপদসংকেত বা সমস্যায় দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা সত্ত্বেও প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত ও নিরলস এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited