আলমগীর মানিক | ০৪:০৫ পিএম, ২০২৫-০৫-৩০
আলমগীর মানিক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।
রাঙ্গামাটি জেলা সদর থেকে জেলার ছয়টি উপজেলার মানুষ প্রধানত নৌপথে চলাচল করে থাকে। তাই ব্যাপক ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম জানিয়েছেন কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় নদীবন্দরে সংকেত থাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশনার সাথে সাথে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে চলাচলকারী লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানিয়েছেন আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনা পেলে যথারীতি আবারো এসকল নৌপথে নৌযান চলাচল শুরু হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited