জুরাছড়িতে নতুন প্রা: শিক্ষা অফিসারকে বরণ করে নিলো শিক্ষক পরিবার


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:৩৫ পিএম, ২০২৫-০৫-১৯

জুরাছড়িতে নতুন প্রা: শিক্ষা অফিসারকে বরণ করে নিলো শিক্ষক পরিবার

ফুলের শুভেচ্ছা জানিয়ে নবাগত যোগদানকৃত প্রাথমিক শিক্ষা অফিসারকে বরণ করে নিলেন জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার। রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা ১৯ মে ২০২৫ সোমবার জুরাছড়ি উপজেলায় যোগদান করায় তাকে ফুল দিয়ে বরণ করেনেন প্রাথমিক শিক্ষক পরিবার। 


সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষকদের ল্যাপটপ বিতরণ সহ শিক্ষার গুনগতমান বিষয় নিয়ে আলোকপাত করা হয়। 
এসময় নবাগত শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা প্রাথমিক শিক্ষক নেতাদের পরামর্শমূলক দিক নির্দেশনা প্রদান করেন।