শহিদুল ইসলাম হৃদয় | ১১:৪৭ পিএম, ২০২০-১১-২৪
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও মরণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে এখানকার আপামর জনসাধারণকে রক্ষা করতে ও করোনা ভাইরাস প্রতিরোধের প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের দৃশ্য পার্বত্যবাসীর দৃষ্টিগোচর হয়েছে, বর্তমানেও তার ভিন্ন কিছু নয়। সরকারি নির্দেশনা মতে সেই প্রথম থেকে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের নেতৃত্বে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টের অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে।
তারই অংশ হিসাবে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের নির্দেশে শহরের বাজার গুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। এসময় রাঙামাটি কোতয়ালী থানার এসআই সাগর বড়ুয়া সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের অভিযানে ১২ জন মাস্ক ছাড়া চলাচল করা ব্যক্তিকে সর্বনিম্ন ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয় এবং ১২ জনকে মোট ১৭শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অন্যদিকে হেলমেট বিহীন ২ মোটর সাইকেল চালককে ১০০০ টাকা করে দুজনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited