নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৭ পিএম, ২০২৫-০৩-২৯
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো পণ্য চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম(৪২) নামের এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে।
২৯ মার্চ, শনিবার বেলা বারোটার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে শূণ্য লাইনে এই ঘটনাটি হয়। আহত ব্যক্তি চাকঢালা সদর ইউনয়নে চেরারমাঠ এলাকায় মৃত আফজাল ছেলে মোহাম্মদ সালাম(৪২)। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশে পণ্য পাচার কাজে জড়িত ছিলেন। প্রতিদিনের ন্যায় দুপুরে বাংলাদেশে চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যান সালাম।
ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে শূণ্য লাইনে আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি শুনছি। আহত ব্যক্তি সালাম কে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এর আগেও গেল ২১ তারিখ শুক্রবার দিবাগত রাতে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এক বাংলাদেশিসহ দুজন ও ২৬ মার্চ বুধবার সাড়ে সাতটার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী ৪৯ নং পিলারে শুণ্যরেখায় মোহাম্মদ শহিদুল্লাহ বাবু আরো একজন আহত হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited