পবিত্র মাহে রমাদানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩০ এএম, ২০২৫-০৩-১৪

পবিত্র মাহে রমাদানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

রাঙামাটিতে পবিত্র মাহে রামাদানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।

জামায়াতের ৭নং ওয়ার্ডেট সভাপতি জামসেদ আজমের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী এ্যাডভোকেট রহমত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ২৯৯ রাঙামাটি আসনে জামায়াতের মনোনিত প্রার্থী সিনিয়র এ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাও: জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মনছুরুক হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি এবং রাঙামাটি পৌর জামায়াতের আমির মো. মাঈনুদ্দীন।

সভায় মুসলিম উম্মার উন্নয়ন, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া  ও মোনাজাত করা হয়।