লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৩ এএম, ২০২৫-০৩-০৮

লংগদুতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লংগদু উপজেলার উদ্যাগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ)  সংগঠনটির কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ ও মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন রাঙামাটি জেলার সভাপতি আব্দুস সালাম। 

শ্রমিক কল্যান ফেডারেশন লংগদু উপজেলার সভাপতি মো:মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লংগদু থানার উপদেষ্টা  এ,এল, এম মাও:সিরাজুল ইসলাম।

 ইফতার মাহফিলে প্রধান অতিথি বলেন, শ্রমিকরা আল্লাহ বন্ধু তাই শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কাজ করে যাবে।