নিজস্ব প্রতিবেদক | ০২:৫২ এএম, ২০২৫-০৩-০৭
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়াঁ, ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, মডেল কেয়ারটেকার মো. আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, আপনাদের সাথে রাষ্ট্রের যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক সেই ভালোবাসা থেকে আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করতেই আমরা এসেছি। শুধু ইফতার বিতরণ করতে নয়। এটা মূলত একটা উপলক্ষ্য।
তিনি আরো বলেন, আপনারা গুজবে কান দিবেন না। মসজিদে বয়ান করার সময় এই বিষয় গুলো মাথায় রাখবেন। ইসলামে গুজবের বিরুদ্ধে বলা হয়েছে। আপনারা এসব প্রচার করবেন। দেশের মসজিদ থেকে মক্তব গুলো উঠে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে গণশিক্ষা কার্যক্রম প্রসংশা করেন এই জেলা প্রশাসক।
ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় এসময় রাঙামাটি সদর উপজেলার সকল মসজিদ ও ইবাদাতখানায় দায়িত্বরত ২শত ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলেও জানায় ইসলামিক ফাউন্ডেশন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited