আলমগীর মানিক | ০১:৪৫ পিএম, ২০২৫-০৩-০৬
আলমগীর মানিক
রাঙামাটিতে আবারো বিদেশী সিগারেট জব্দ করেছে যৌথবাহিনীর সদস্যরা। ৬ই মার্চ বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি থেকে পাচারের সময় বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ হাতেনাতে অন্তত চার পাচারকারিকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা সকলেই বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী বলে জানাগেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, জব্দকৃত সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা। তিনি জানান, ৬ মার্চ বৃহস্পতিবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এই অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয়।
আটককৃতরা হলো কাউখালী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল(৩৮), উপজেলা তাতীদলের যুগ্ন সম্পাদক মোঃ রিপন(৩৫) ও কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০) ও বাড়ির মালিক মোঃ শামশুদ্দিন।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী একটি সংঘবদ্ধ চক্র এই সিগারেট চোরাচালানের সাথে সরাসরি জড়িত। বিগত পতিত স্বৈরাচারি সরকারের সময় এই সিগারেট ব্যবসায় জড়িত ছিলো আওয়ামীলীগের অঙ্গ-সহযোগি সংগঠনের একশ্রেণীর চোরাকারবারি সিন্ডিকেট।
কিন্তু গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সাথে সাথে পাল্টে যায় এই পাচারকারী গ্রুপের সদস্যরাও। দলের নামও পাল্টে যায়। আওয়ামীলীগের চোরাকারবারি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের প্রলোভনে পড়ে তাদের দেখানো পথে চোরাকারবারে নেমেছে নতুন চোরাকারবারিরা।
বুধবার দিবাগত রাতে রাঙামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কাটুন অরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় আটককৃতরা বেতছড়ি এলাকার জনৈক সামশুদ্দিনের বাড়ীর লুকিয়ে রাখে। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টীম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ জানিয়েছেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। আটককৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited