নিজস্ব প্রতিবেদক | ০২:০০ এএম, ২০২৫-০৩-০২
পবিত্র মাহে রমজানের আগমন ঘিরে রাঙামাটিতে স্বাগত র্যালী করেছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার সকালে রাঙামাটি লেকার্স স্কুল গেইট থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। তিনি পবিত্র মাঝে রামজান উপলক্ষ্যে র্যালীতে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।
রাঙামাটি শহরের ব্যবসায়ীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, রাঙামাটিতে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও সনাতনীসহ বিভিন্ন মানুষের বসবাস। তাই হোটেল ও রেস্টুরেন্ট গুলো পুরোপুরি বন্ধ না করলেও পবিত্রতা রক্ষা করে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান ফাউন্ডেশনের এই কর্মকর্তা।
এছাড়াও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এসময় ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা নাঈম উদ্দিন, পিসিসিপির সহ-সভাপতি মো: আলমগীর, ইসলামিক বক্তা মাওলানা শফিউল আলম আল কাদেরী, মো. আসাদুল ইসলাম, মাওলানা মিরাজ উদ্দিন, মাওলানা রেজাউল করিম নঈমি সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited