নিজস্ব প্রতিবেদক | ০৪:০১ পিএম, ২০২৫-০২-১৭
বান্দরবান শহরের বনরুপা পাড়া থেকে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান পৌরসভার বনরুপা পাড়ার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়। রুম্পার স্বামী কনস্টেবল সৌরভ দাশ ঢালী পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই সন্তানকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন রুম্পা। রোববার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে ঘুমাতে যান। রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়।
আজ সকালে স্বামী ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ তৈরি হয়।
একপর্যায়ে দরজা খুলে দেখেন রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুম্পা দাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited