নিজস্ব প্রতিবেদক | ১০:২৮ পিএম, ২০২৫-০১-৩১
রাঙামাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাণেশ মজুমদারের সঞ্চালনায় এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক জাহেদুল ইসলামসহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মাননা ব্যাচ পরিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের সভাপতি ও অতিথিদেরকে ক্রেষ্ট এবং সম্মাননা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, তোমরা উন্নত হলে দেশ উন্নত হবে। আর নিজেকে উন্নত করতে হলে স্বপ্ন দেখতে হবে।
তিনি আরো বলেন, মা বাবা ও শিক্ষকদের আন্তরিকতায় একজন শিক্ষার্থী প্রকৃতভাবে জীবনে সফল হতে পারে। সুতরাং সন্তানদের প্রতি আপনারা একটু যত্নশীল হবেন। যাতে করে তারা জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, বিগত বছর গুলোর তুলনায় আগামীতে ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। আগামীতে তোমরা যারা গোল্ডেন জিপিএ ৫ পাবে, তাদের কে গোল্ড মেডেল দিয়ে আমরা বিদায় জানাবো। বিদ্যালয়ের সার্বিক উন্নতি নিয়ে কাজ করবেন বলেও আশ্বাস দেন বিএনপির এই নেতা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ৬৭টি ইভেন্টে ১৪৮জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সাবেক কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পুরষ্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited