রাঙামাটি হাসপাতাল এলাকায় দীর্ঘ ১৬ বছরপরে জামায়াতের প্রোগ্রাম


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২২ পিএম, ২০২৫-০১-২৫

রাঙামাটি হাসপাতাল এলাকায় দীর্ঘ ১৬ বছরপরে জামায়াতের প্রোগ্রাম

রাঙ্গামাটি হাসপাতাল এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী ৯নং ওয়ার্ড সভাপতি ফাহিম মিজান এর সভাপতিত্বে ৯নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ ইউসুফ আলী এর সঞ্চালনায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকার জামে মসজিদে জামায়াত ইসলামীর উদ্যােগে উক্ত প্রশিক্ষণ মূলক  প্রোগ্রামটি অনুস্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর রাংগামাটি পৌরসভার  ৬নং ওয়ার্ড সভাপতি শূরা ও কর্ম পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম এবং রাংগামাটি পৌরসভার শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক। 

আরও উপস্থিত ছিলেন  রাঙ্গামাটি পৌরসভার  ৯ নং ওয়ার্ড প্রচার সম্পাদক হাফেজ এমদাদুল ইসলাম। কলেজ  গেট ইউনিট- সভাপতি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক আরেফিন মাহমুদ মনির সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচার সরকার হাসিনা ইসলামকে বাংলার মাটি থেকে মুছে দিতে চেয়েছিলো। তারা মনে করেছিলো এদেশে সারাজীবন রাজত্ব কায়েম করবে। কিন্তু ৫ আগস্ট আল্লাহর অলৌকিক শক্তিতে লেজ গুটিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ ভাবে নিরেপক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে।

প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলিম বলেন, ১৬ টি বছর এদেশকে স্বৈরচারী করে ফেলেছিলো হায়েনারা। তাদের এই অত্যাচার নিপীড়ন রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজের গণ আন্দোলনে সেদিন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। এই স্বৈরাচার সরকার জামায়াত ইসলামিকে নানা অযুহাতে বিভিন্ন ভাবে বঞ্চিত করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস ৫ আগস্ট সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।