নিজস্ব প্রতিবেদক | ০৭:২২ পিএম, ২০২৫-০১-২৫
রাঙ্গামাটি হাসপাতাল এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী ৯নং ওয়ার্ড সভাপতি ফাহিম মিজান এর সভাপতিত্বে ৯নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ ইউসুফ আলী এর সঞ্চালনায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকার জামে মসজিদে জামায়াত ইসলামীর উদ্যােগে উক্ত প্রশিক্ষণ মূলক প্রোগ্রামটি অনুস্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর রাংগামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড সভাপতি শূরা ও কর্ম পরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম এবং রাংগামাটি পৌরসভার শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক।
আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার ৯ নং ওয়ার্ড প্রচার সম্পাদক হাফেজ এমদাদুল ইসলাম। কলেজ গেট ইউনিট- সভাপতি আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক আরেফিন মাহমুদ মনির সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচার সরকার হাসিনা ইসলামকে বাংলার মাটি থেকে মুছে দিতে চেয়েছিলো। তারা মনে করেছিলো এদেশে সারাজীবন রাজত্ব কায়েম করবে। কিন্তু ৫ আগস্ট আল্লাহর অলৌকিক শক্তিতে লেজ গুটিয়ে দাদার দেশে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ ভাবে নিরেপক্ষ একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলিম বলেন, ১৬ টি বছর এদেশকে স্বৈরচারী করে ফেলেছিলো হায়েনারা। তাদের এই অত্যাচার নিপীড়ন রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজের গণ আন্দোলনে সেদিন স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। এই স্বৈরাচার সরকার জামায়াত ইসলামিকে নানা অযুহাতে বিভিন্ন ভাবে বঞ্চিত করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস ৫ আগস্ট সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited