বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মদিন পালিত


নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৯ এএম, ২০২৫-০১-২০

বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মদিন পালিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপ্রতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিনটি উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। সকালে বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়।

পরে বিকেলে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরআলম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।