নিজস্ব প্রতিবেদক | ০২:২৩ পিএম, ২০২৫-০১-১৫
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্ঘম বমুখাল নামক এলাকা থেকে বুধবার গভীররাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জন তামাক চাষী ও শ্রমিক কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,১৪ জানুয়ারী গভীর রাতে সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী বাহিনীরা সিভিল পোশাক পরিধান করে হাতে লাঠি নিয়ে তামাকের খামার বাড়িতে আসে এবং ৩টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকৃত ব্যক্তিরা তামাক ক্ষেতে কাজ করে বলে জানা যায়।
অপহৃতরা হলেন,মোঃ আমিন(৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম(৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাভেদ(২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ(২১) শ্রমিক।
অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাহদাৎ হোসেন বলেন, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে পাহাড়ী সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে যায়। খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited