আলমগীর মানিক | ০১:২২ এএম, ২০২৪-১২-৩০
আলমগীর মানিক
রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি এলাকা থেকে এককেজি গাঁজাসহ এক চাকমা যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দিবাগত সন্ধ্যারাতে সাপছড়ির মধ্যমপাড়া এলাকা থেকে জিতায়ন চাকমা বাবু(৩১) নামের এই গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ।
আটককৃত জিতায়ন নানিয়ারচর থানার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেতছড়ি পুরাতন পাড়ার বাসিন্দা পরিমল চাকমা ও ভারতী চাকমার সন্তান।
আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানাগেছে, নানিয়ারচরের ঘিলাছড়ি, সাবেক্ষ্যং এর গহীন অরন্যে পতিত পাহাড়ি জমিতে গাঁজার চাষ করছে একটি চক্র। এই চক্রের সদস্য জিতায়ন রাঙামাটি শহরের একজনের সাথে গাঁজা বিক্রির বিষয়টি জানতে পেরে উক্ত সাপছড়ি এলাকায় ছদ্মবেশে অবস্থান করতে থাকে ডিবি পুলিশের চৌকস টিম।
রাত সাড়ে সাতটার সময় বিশেষভাবে প্যাকেটিং করে এক কেজি গাঁজা ক্রেতার কাছে বিক্রি করতে আসলে ছদ্মবেশি ডিবি সদস্যরা বস্তাভর্তি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited