নিজস্ব প্রতিবেদক | ১২:৫০ এএম, ২০২৪-১২-২৯
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙামাটি সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বাস যোগে যাত্রা শুরু করে চট্টগ্রাম মুরাদপুর হয়ে পারকিচর, কর্ণফুলি টানেল, সিবিচ ও ডিসিপার্ক ভ্রমন করে সমিতির সদস্যরা।
শিক্ষা সফরে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপপরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী, ফিল্ড অফিসার মো. আলী আহসান ভুইয়াঁ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের রাঙামাটি সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মুফতি শামসুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ওমর আলী, রাঙামাটি অর্থ সম্পাদক হাফেজ আনোয়ারসহ ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, মডেল ও সাধারণ কেয়ার টেকার ও কেন্দ্র শিক্ষকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এই শিক্ষা সফরের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন ও মওশি প্রকল্পের শিক্ষকদের মাঝে আন্তরিকতা তৈরী হবে বলে মনে করছেন সাধারণ শিক্ষকরা। এত করে মওশি প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে পাঠাদানে শিক্ষকদের গুরুত্ব বাড়বে বলে জানায় সাধারণ শিক্ষকদের অনেকে।
এবিষয়ে উপ-পরিচালক ইকবাল বাহার জানান, এবছর ডিসেম্বরেই শেষ হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের (৭ম) মেয়াদ। ৮ম প্রকল্প পাশ হলে আবারও এসব শিক্ষকদের একসাথে দেখা যাবে। সমিতির পক্ষ থেকে প্রতিবছরই এই আয়োজন করে থাকে। যা প্রকল্পের শিক্ষকদের ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরী করে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited