পতিত স্বৈরাচারি সরকার ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে গেছে


আলমগীর মানিক    |    ১২:০৭ এএম, ২০২৪-১২-২৯

পতিত স্বৈরাচারি সরকার ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে গেছে

রাঙ্গামাটির বরকল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বরকল উপজেলা মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ও বরকল উপজেলা সমন্বয়ক মুজিবুল হক।

বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সকল ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী সরকার ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে গেছে। দেশের এই দৈন্যদশা দূর করতেই তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছে। 

এই ৩১দফা জনসাধারণের দ্বারেদ্বারে পৌঁছে দিতে হবে। বক্তারা আরো বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তাই নেতাকর্মীদের জনগণের বিপদেআপদে পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।