আইয়ুব চৌধুরী | ০৩:৩৮ পিএম, ২০২৪-১২-২৬
দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলার রাজস্থলীতে বর্ধিত সভা- অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঘিলাছড়ি বাজার মাঠে ১নং ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ভুবন মোহন তনচংগ্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মেম্বার, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার,জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি,ছাত্রদলের সদস্য সচিব সাজন তনচংগ্যা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল,সদস্য সচিব উজ্জল কান্তি তংচংগ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজুল ইসলাম খোকন, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, বাঙ্গালহালিয়া বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।
বর্ধিত সভায় ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক । বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, দেশের আপামর ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। কেউ যেন দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলের সোচ্চার থাকতে হবে।
বক্তারা আরো বলেন, সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিন। জনগণের সরকার এসে সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন বিলম্বিত হলে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।
সবশেষে রাজস্থলী উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা। বর্ধিত সভায়, উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, জাসাস এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited