কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিজয় দিবস পালন


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১১:৩০ পিএম, ২০২৪-১২-১৬

কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিজয় দিবস পালন

তানভির আহমেদ, বিলাইছড়ি 

মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ ১৬ ই ডিসেম্বর বাঙ্গালী জাতির বিজয়ের ৫৩ তম বর্ষপূর্তি উপলক্ষে দীর্ঘ ১৬ বছর পর কেংড়াছড়ি ইউনিয়নের মাটিতে এমন উৎফুল্ল আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করতে পারায় জনমনে শান্তি বিরাজ করে।

২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,বিলাইছড়ি উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোবারক খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম প্রমুখ ।