রাঙ্গামাটির রাবিপ্রবিতে শহিদ ওয়াসিমের প্রতিকৃতি স্থাপন


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫৪ পিএম, ২০২৪-১২-১১

রাঙ্গামাটির  রাবিপ্রবিতে শহিদ ওয়াসিমের প্রতিকৃতি স্থাপন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বীর চট্টলার প্রথম শহিদ ওয়াসিম এর প্রতিকৃতি স্থাপন করেছে  রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ।
বুধবার বিকেলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাসনে এই প্রতিকৃতি স্থাপন করেন তারা। 
এতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগঠক জসিম উদ্দিন ,বাদশা সোলায়মান, জিসান আহমেদ, মোহাম্মদ সাঈদ, নকিবুল আবসার শাওন রাকিবুল ইসলাম,তৌফিক হাসান রাসেল, শরিফ উদ্দীন,রবিউল কাউসার ,লাবিব সরকার, মোঃ আরিফ হোসেন সহ রাবিপ্রবির ছাত্রদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
এসময় রাবিপ্রবির ছাত্রদলের নেতৃবিন্দরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ওয়াসিম। তিনি নগরীর প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন। আন্দোলন ধীরে ধীরে সহিংস হয়ে উঠলেও দমে যাননি স্বৈরাচারবিরোধী অকুতোভয় এ বীর সেনানী। বরং অন্য সহযোদ্ধাদের মতোই আরো বেশি সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। তারা আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমিয়ে রাখতে  ছাত্রলীগ, যুবলীগের চালানো  গুলিতেই চট্টগ্রামে প্রথম শহীদ হয় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়াসিম আকরাম। শহীদ ওয়াসিম আকরাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একজন বীর। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ বাংলাদেশ যতদিন থাকবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন তারা।