নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৬ পিএম, ২০২৪-১২-০২
রাঙামাটির নানিয়ারচরে মাদক মামলায় একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া অমিত চক্রবর্তী (৩০) এলাকার সুজন চক্রবর্তীর ছেলে।
রোববার (১লা ডিসেম্বর) ভোর রাতে কয়েকজন অজ্ঞাত যুবক মাতাল অবস্থায় নানিয়ারচর জগন্ন্াথ মন্দিরের গলিতে মাতলামি করতে দেখা গেলে ১জনকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে বাকিরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম জানায়, গতরাতে জগন্নাথ মন্দিরের গলিতে মাতাল অবস্থায় অমিত নামে এক যুবক কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গতরাতে মাতাল অবস্থায় অমিতসহ কয়েকজন যুবক জগন্নাথ মন্দিরের পাশে সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব দাশের বাড়ির দেওয়ালে ভাঙ্চুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অমিত নামে একজনকে আটক করে। নাশকতার উদ্দ্যেশ্যে রাতের আধারে মন্দিরের পাশে মাতলামি করে ভাঙ্চুর করে তারা। একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়, অমিত চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সে ইশকনের সাথে জড়িত থাকতে পারে। নাশকতা করতেই সে গভির রাতে জগন্নাথ মন্দির এলাকায় ভাঙ্চুর করে। এটা পরিকল্পিত ঘটনা। তার ব্যপারে ভালো করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited