আলমগীর মানিক | ০৪:২৫ এএম, ২০২৪-১০-২৪
আলমগীর মানিক
যাত্রীর গলায় ব্লেডের আঘাত করে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়াসহ রাতের বেলায় নেশা করে মানুষজনকে হেনস্তা করার কাজে জড়িত দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বুধবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। আটককৃত দুই বখাটে হলো বাবু ও সাগর। কোতয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নাইট কোচ দিয়ে আসা দুই যাত্রী লঞ্চে যাওয়ার সময় তাদের পথরোধ করে গলায় ব্লেডের আঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্ঠা চালায়। এসময় স্থানীয়দের সহায়তা চেয়ে আক্রান্ত যাত্রীরা চিৎকার করলে আঘাতকারি বাবু ও সাগর সটকে পড়ে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় মানুষজন বের হয়ে উক্ত দুই যুবককে ধরে আনলে আক্রান্ত হওয়া যাত্রীরা তাদের সনাক্ত করে। এসময় ছিনতাইকারী বাবু ও সাগরকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, আটককৃতরা প্রায় সময় রাঙামাটিতে আগত পর্যটকসহ যাত্রীদের হুমকি-ধামকি দিয়ে ও মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিতো। রাতের বেলায় তারা ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে কাপ্তাই হ্রদে নেমে চুরি ছিনতাইয়ের পাশাপাশি মাদক সেবন ছিলো নিত্যদিনের। এদের অত্যাচারে স্থানীয় বোটমালিকরাও অতিষ্ট। প্রতিদিনই রিজার্ভ বাজার ঘাটের বিভিন্ন বোট থেকে তেল থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরিও করতো বলে জানিয়েছে বোট মালিকরা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited