নিজস্ব প্রতিবেদক | ১০:৪০ পিএম, ২০২৪-১০-০৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪নং ওয়ার্ড পৌর যুবদলের আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৮ ঘটিকায় বাঘাইছড়ি জেলা পরিষদ বিশ্রামাঘার মাঠে অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের ৪ নং ওয়ার্ডের আহ্বায়ক ওসমান গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগণ।
সভায় পরিচিতি পর্ব শেষে মুল আলোচনায় বিএনপির নেতাকর্মীরা বলেন, পাহাড়ের বর্তমান বাস্তবতায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ভূমিকা অপরিসীম কোনভাবে পালিয়ে যাওয়া আওয়ামীলিগের পাতানো ফাঁদে পা দেয়া যাবেনা, দলের সুনাম নষ্ট করা যাবে না সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
এলাকায় সকল সম্প্রদায়ের শান্তিপূর্নসহ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এছাড়া সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একত্রিত হয়ে পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে।
সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনুমানিক ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited