নিজস্ব প্রতিবেদক | ১০:৫২ পিএম, ২০২৪-০৯-১৭
কাপ্তাই ৫৬ বেঙ্গল সেনা জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং গাইন্ধ্যা ইউনিয়ন হতে নিখোঁজ হওয়া বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
গত ২৫ আগষ্ট রাজস্থলী উপজেলার ৩নং বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা (৫০), নিখোঁজ হয়। চেয়ারম্যান এর পারিবারিক সূত্র জানায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকাল তার নিজবাড়ি হতে বাংগালহালিয়া ইউপি সদস্যদের সম্মানী উত্তোলনের জন্য রাজস্থলী উপজেলা সদরে সোনালী ব্যাংকে যায়। পরবর্তীতে উপজেলা সদর হতে বাংগালহালিয়া ফিরে আসার সময় সন্ত্রাসীদের হাতে অপহরণ হয় বলে পরিবার নিশ্চিত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ না হওয়ায় এবং সন্ধায় বাড়িতে না ফেরায় চেয়ারম্যান নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার কর্তৃক একইদিন রাতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে অবগত করেন। পরের দিন নিখোঁজের ব্যাপারে চেয়ারম্যান এর পরিবার কর্তৃক চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়রি করে।
আদোমং চেয়ারম্যান নিখোঁজ হওয়ার পরপর অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন মোবাইল নাম্বার হতে চেয়ারম্যানের স্ত্রী' এবং পরিবারের সদস্যদের মুক্তিপন চেয়ে ফোন দেয়। বিষয়টি স্থানীয় আইন শৃংখলা বাহিনী অবগত হলে, অপহরনকারীদের অবস্থান সনাক্তকরণে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে চেষ্টা চালায়। ফলশ্রুতিতে অপহরণকারীরা বিভিন্নসময় অপহৃত ব্যক্তিকে স্থানান্তর করতে থাকে।
একপর্যায়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে খবর পাওয়া যায় যে, অপহরণকারী সন্ত্রাসীদের একটি দল গাইন্ধ্যা ইউনিয়ন এলাকায় গমনাগমন করবে। এই প্রেক্ষিতে, কাপ্তাই সেনাজোনের একটি দল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান নেয়।
এসময় সেনাবাহিনীর অবস্থান জানতে পেরে সশস্ত্র সন্ত্রাসী দলটি অপহৃত আদো মং চেয়ারম্যান কে হাত পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। এই সময় সেনা টহলের অবস্থান জানতে পেরে আদোমং চেয়ারম্যান সেনাটহলের সহায়তায় উদ্ধার হয় বলে জানা যায়। সেনাবাহিনী কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, অপহ্নত চেয়ারম্যানকে রাজস্থলী সাব জোনের সেনাবাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে বলে আমি শুনেছি। তবে কে বা কাহারা অপহরন করছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited