টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়িতে আবারো বন্যা


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৪ এএম, ২০২৪-০৮-২২

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঘাইছড়িতে আবারো বন্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়  ৪ দিনের টানা  বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সাজেক পর্যটন কেন্দ্রে আবারো আটকা পড়েছেন কয়েকশ পর্যটক। 
এদিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার  কবাখালি ইউনিয়নে সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ি থেকে দেশের অন্যান্য জেলা-উপজেলায় দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার জানান, বাঘাইছড়িতে আবারো বন্যার আশঙ্কাা দেখা দিয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ ৫৫টি এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দূর্গতদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ জানানো হয়েছে। বেশকিছু আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্থরা আশ্রয় নেওয়া শুরু করেছেন। ৩ মাসের ব্যবধানে বাঘাইছড়িতে এটি ৪র্থ বারের বন্যা।