মেয়রের পদত্যাগ দাবি!রোববার দুপুরে রাঙামাটি পৌরসভা ঘেরাওয়ের ঘোষণা


আলমগীর মানিক    |    ১১:০১ পিএম, ২০২৪-০৮-১৭

মেয়রের পদত্যাগ দাবি!রোববার দুপুরে রাঙামাটি পৌরসভা ঘেরাওয়ের ঘোষণা

আলমগীর মানিক


রোববার দুপুর ১২টার মধ্যে রাঙামাটি পৌরমেয়র পদত্যাগ না করলে পৌরসভা ঘেরাও কর্মসূচীর ঘোষণা দিয়েছে রাঙামাটিস্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 


শনিবার রাতে সংগঠনটির রাঙামাটির সংগঠক আহাদ তার নিজস্ব ফেসবুকের টাইমলাইনে এক ষ্ট্যাটাসের মাধ্যমে এবং প্রতিবেদকের সাথে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানান, রাঙামাটিকে দূর্নীতি মুক্ত এবং সংস্কারের লক্ষ্যে রাঙামাটি পৌরসভার মেয়রকে পদত্যাগের জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। 

রোববার ১৮ই আগস্ট, দুপুর ১২টার মধ্যে যদি বাস্তবায়ন না হয় তবে আগামীকাল দুপুর ১টায় সাধারণ শিক্ষার্থীসহ রাঙামাটিবাসী পৌরসভা ঘেরাও করা হবে এবং মেয়রের পদত্যাগ করিয়েই আমরা রাজপথ ছাড়বো। আমরা স্বসম্মানে মেয়রের পদত্যাগ চাচ্ছি। এই কর্মসূচিতে আমরা কোনপ্রকার বিশৃঙ্খলা চাইনা।


এরআগে, বৃহস্পতিবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীকে ২৪ ঘন্টার মধ্যে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করার দাবি জানিয়েছিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বেঁেধ দেওয়া সময়ের মধ্যে মেয়র পদত্যাগ না করায় রোববার দুপুর ১২ টার পর আবারো পৌরসভা ঘেরাওয়ের কর্মসূচী পালনের ঘোষণা দেয় রাঙামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।