আলমগীর মানিক | ০১:৫৪ এএম, ২০২৪-০৮-১৫
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটিতে সনাতন সম্প্রদায়ের নেতাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)। বুধবার (১৪ আগস্ট) সকালে সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি পুরো জেলাকে বিট হিসেবে ভাগ করে কোন বিটে কোন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটি রোস্টার নেতাদের সরবরাহ করেন।
সেখানে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তকর্তদের যোগাযোগ নাম্বার দেওয়া হয়। এ ছাড়া জেলার কন্ট্রোল রুমের নাম্বারও সবাই দিয়ে যে কোনো পরিস্থিতিতে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে বলেন, তথ্য পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট স্থানে পৌঁছে যেতে সব সময় প্রস্তত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহরুফ আহম্মেদ (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদারসহ শহরের মন্দির পরিচলনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন সংগঠনের নেতা রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ গণমাধ্যম কর্মীরা।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, বাদ যায়নি রাঙামাটিও। জেলার অনেক উপজেলায় অনেকে বাড়িঘরে থাকতে পারছেনা। দুর্বৃত্তরা হুমকি দিয়ে যাচ্ছে বলে আভিযোগ করেন নেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন,‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। এখানে সম্প্রদায়িকতার কোনো জায়গা হবে না। বিশেষ করে রাঙ্গামাটিতে বিভিন্ন নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে সৌহার্দপূর্ণ সহাবস্থান রয়েছে।
এ সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে তার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। কিছু আঁচ করতে পারলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন পুলিশ সুপার।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited