বিভিন্ন মন্দির পরিদর্শনে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৯ এএম, ২০২৪-০৮-১০

বিভিন্ন মন্দির পরিদর্শনে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, সারাদেশে সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীর উপাসনালয় ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাঙামাটি পৌরসভার আওতাধীন ২ নং ওয়ার্ড পৌর কলোনীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দির এবং পুরাতন হাসপাতাল এলাকার মা মগদ্বেশরী মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ এলাকাবাসীর সাথে রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 এসময় জেলা বিএনপির সদস্য ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক রতন মহাজন, ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া সহ যুবদল ছাত্রদল তাঁতী দল কৃষক দল শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময়ে নেতাকর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।