রাঙামাটি শহরে যুবদল নেতার মিষ্টি বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৩ পিএম, ২০২৪-০৮-০৮

রাঙামাটি শহরে যুবদল নেতার মিষ্টি বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগে রাঙামাটিতে মিষ্টি বিতরণ করেছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী। 

সন্ধ্যায় তিনি পুরাতন বাস স্টেশন থেকে নিয়ে এসপি অফিস, মাতৃমঙ্গল ও ট্রাক টার্মিনাল পর্যন্ত মূল সড়কের পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। 

এসময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।